শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে দুই দেশ ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল

এনডিটিভি: ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার করে নিয়েছে দুটি দেশ। সেগুলো হলো- ইরান ও বলিভিয়া।

সম্প্রতি ‘হেনলি পাসপোর্ট সূচক ২০২৬’ অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান ৮৫ থেকে উন্নীত হয়ে ৮০তম স্থানে উঠে এসেছে। কিন্তু এরপরও ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দেশ দুটি।

জানা গেছে, ইরানে ভ্রমণের ক্ষেত্রে এখন ভারতীয় নাগরিকদের ভিসা নেওয়া বাধ্যতামূলক। ২০২৫ সালের ১৭ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভিসা অব্যাহতি ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু ভারতীয়কে চাকরি বা অন্য দেশে যাত্রার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানে পাঠানো হয়েছিল। সেখানে পৌঁছানোর পর তাদের অনেককে মুক্তিপণের জন্য অপহরণ করা হয়। এর প্রেক্ষিতে ২২ নভেম্বর ২০২৫ থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ইরান ভিসা-মুক্ত প্রবেশ স্থগিত করে।

বর্তমানে ইরানে ভ্রমণ বা ট্রানজিটের আগে ভিসার জন্য আবেদন করা বাধ্যতামূলক। একই সঙ্গে, ইরানের মাধ্যমে ভিসামুক্ত ট্রানজিটের প্রস্তাব দেওয়া এজেন্টদের থেকে দূরে থাকতে ভারতীয় নাগরিকদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ভিসামুক্ত ভ্রমণ বলতে বোঝায়, ভ্রমণের আগে ভিসার জন্য আবেদন না করেই স্বল্পমেয়াদি অবস্থানের সুযোগ। এ ধরনের ব্যবস্থা সাধারণত দ্বিপাক্ষিক চুক্তি বা পর্যটন নীতির ভিত্তিতে হয়। এতে অবস্থানের মেয়াদ, আর্থিক সক্ষমতার প্রমাণ ও বৈধ ভ্রমণ নথির মতো শর্ত থাকতে পারে।

এদিকে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় যেতেও এখন ভারতীয় পাসপোর্টধারীদের ই-ভিসা নিতে হবে। অনলাইনে একটি ফরম পূরণ, প্রয়োজনীয় নথি আপলোড এবং ইলেকট্রনিক মাধ্যমে ফি পরিশোধের মাধ্যমে ই-ভিসা পাওয়া যায়। অনুমোদিত ভিসা ডিজিটালভাবে পাঠানো হয় এবং আগমনের সময় যাচাইয়ের জন্য তা সঙ্গে রাখতে হয়। 

২০২৫ সালে ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা দিয়েছিল বলিভিয়া। যার ফলে কোনও পূর্বানুমতি ছাড়াই ভ্রমণ করা যেত দেশটিতে। যাত্রীরা বিমানবন্দরে একটি ফরম পূরণ করে ফি পরিশোধ করলেই চলত, যা ভিসামুক্ত সুবিধার মতোই ছিল। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়