শিরোনাম
◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত ◈ অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসা ও কর্মসংস্থানবান্ধব বাজেট দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সরকারি-বিরোধী সব সংসদ সদস্যের এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ‌বো‌লিং‌য়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত পাফর‌মে‌ন্সে আইসি‌সি র‌্যাঙ্কিংয়ে বড় লাফ নাহিদ রানার ◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:১৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছে ১৫০০ কয়েদি

সিরিয়ার সাব্বাদি শহরের সাব্বাদি কারাগার থেকে পালিয়ে গেছেন প্রায় ১ হাজার ৫০০ কয়েদি। কুর্দিদের নিয়ন্ত্রণাধীন এ শহরে আইএসআইএসের সন্ত্রাসীরা বন্দি ছিলেন বলে জানিয়েছে কুর্দি ওয়েবসাইট রুদো।

সাব্বাদিতে সিরিয়ার সেনাবাহিনী অভিযান চালানোর পর এসব কয়েদি পালিয়ে যান বলে জানিয়েছেন কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফের মুখপাত্র ফরহাদ শামী।

এরআগে সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছিল আইএসের ফাইটাররা কারাগার থেকে পালিয়ে গেছেন। তবে কতজন পালিয়েছে সেটি স্পষ্ট করেনি তারা। সেনাবাহিনী দাবি করেছে, কুর্দি এসডিএফই তাদের পালিয়ে যেতে সহায়তা করেছে।

গত কয়েকদিন ধরে কুর্দি নিয়ন্ত্রনাধীন অঞ্চল ও শহরে অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী।

২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা এসডিএফকে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার চেষ্টা শুরু করেন। এর অংশ হিসেবে এসডিএফের সঙ্গে আলোচনাও শুরু করেন। কিন্তু আলোচনা ভেস্তে যায়। এরপর কর্দি যোদ্ধাদের কাছ থেকে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে সেনাবাহিনী।

এরমধ্যে কুর্দিদের নিয়ন্ত্রণ থেকে অনেক অঞ্চল উদ্ধার করেছে সেনাবাহিনী। টানা কয়েকদিন ব্যাপক সংঘর্ষ চলার পর দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তবে এ যুদ্ধবিরতি ভঙ্গুর অবস্থায় আছে।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়