শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৯ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলে হোটেলে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭

কাবুলের কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় অবস্থিত একটি হোটেলে সোমবার (১৯ জানুয়ারি) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাতজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, হোটেলটি বাণিজ্যিক এলাকা শাহর-ই-নওয়ের কাছে অবস্থিত, যেখানে বড় বড় অফিস ভবন, শপিং কমপ্লেক্স ও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে।

ওই এলাকাটিকে কাবুলের অন্যতম ‘নিরাপদ জেলা’ হিসেবে বিবেচনা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হোটেলের সামনের অংশে সৃষ্ট বড় গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে এবং রাস্তায় ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ।

আফগানিস্তানে মানবিক সংস্থা ইমার্জেন্সির কান্ট্রি ডিরেক্টর দেজান প্যানিক এক বিবৃতিতে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ২০ জনকে আনা হয়েছে। আহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, হাসপাতালে আনার আগেই সাতজনের মৃত্যু হয়।’

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

২০২১ সালে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান এবং তারা নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তবে এরপরও দেশটিতে একাধিক বোমা হামলার ঘটনা ঘটেছে, যার অনেকগুলোর দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের স্থানীয় শাখা।

সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়