শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:২৭ সকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে নতুন নেতৃত্বের ইঙ্গিত, খামেনিকে সরানোর কথা বললেন ট্রাম্প

সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহতের পর ইরানে নতুন নেতৃত্বের দায়িত্ব নেওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে মূলত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম পলিটিকোকে শনিবার (১৭ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ‘ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।’

বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় খামেনির সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা দেশের জন্য পুরো ধ্বংসযজ্ঞ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা হয়েছে। এটি আগে কখনো দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘দেশকে সঠিকভাবে চালানোর জন্য— যদিও এ চালানোর বিষয়টি খুবই নিচু লেভেলের— ইরানের নেতৃবৃন্দকে দেশ সঠিকভাবে চালানোর দিকে মনযোগ দিতে হবে। যেমনটা আমি যুক্তরাষ্ট্রে করি। দেশের নিয়ন্ত্রণ রাখার জন্য কয়েক হাজার মানুষকে হত্যা করে নয়। নেতৃত্ব হলো শ্রদ্ধার বিষয়, ভয় অথবা মৃত্যুর বিষয় নয়।’

এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের আগে তার ব্যাপক সমালোচনা করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পকে তিনি অপরাধী হিসেবে অভিহিত করেছেন। খামেনি বলেছেন, ইরানের জনগণের ওপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন ট্রাম্প।

গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এটি ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ ধারণ করে। এ সময় কঠোরভাবে বিক্ষোভ দমন করে ইরানের নিরাপত্তাবাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিক্ষোভে তিন হাজার মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়