শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:৫৭ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে সৌদি বাদশাহ সালমান

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই তথ্য জানায়।

রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ৯০ বছর বয়সী বাদশাহ সালমানের স্বাস্থ্যগত এসব পরীক্ষা করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরও জানায়, সর্বশেষ মঙ্গলবার বাদশাহ সালমান মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেছিলেন।

এর আগে, ২০২৪ সালের অক্টোবর মাসে সৌদি রাজকীয় আদালত জানিয়েছিল, ফুসফুসে প্রদাহজনিত সমস্যার জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করার পর বাদশাহ সালমান সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। সূত্র: খালিজ টাইমস, রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়