শিরোনাম
◈ শিগগিরই সরকারি শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে: প্রধানমন্ত্রী ◈ শিল্পখাতের ধীরগতি সত্ত্বেও ৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশ ◈ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: সংসদে প্রধানমন্ত্রী ◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, ৮৭ দিনে প্রাণহানি ৬৩৯ ◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা 

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:২২ সকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরাপত্তা ঝুঁকিতে তেহরানে ব্রিটিশ দূতাবাস বন্ধের ঘোষণা

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার। খবর রয়টার্সের। 

সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা তেহরানের ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছি এবং এখন থেকে এর কার্যক্রম দূরবর্তী স্থান (রিমোটলি) থেকে পরিচালিত হবে। এই কনস্যুলার পরিবর্তনের বিষয়টি জানাতে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশিকাও (ট্রাভেল অ্যাডভাইস) হালনাগাদ করা হয়েছে।’

এক ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রদূতসহ সকল কনস্যুলার কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো যখন ইরান সরকার তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা দমনে চেষ্টা করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন।

এর আগে, ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করা হবে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার হুমকির প্রেক্ষিতে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে তাদের কিছু কর্মীকে সরিয়ে নিয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়