শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ১২:৫৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কার গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি কর্মীর নিঃস্বার্থ মানবিকতা ভাইরাল, সৌদি কর্তৃপক্ষের সম্মাননা

মক্কার পবিত্র মসজিদুল হারামে এক বাংলাদেশি পরিচ্ছন্নতা কর্মীর নিঃস্বার্থ পরোপকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের হৃদয় জয় করেছে। খবর গালফ্ নিউজের।

ভিডিওটিতে দেখা যায়, ওই বাংলাদেশি কর্মী অত্যন্ত বিনয় ও নম্রতার সঙ্গে এক হজযাত্রীকে নামাজ পড়ার জন্য নিজের ব্যক্তিগত জায়নামাজটি এগিয়ে দিচ্ছেন। সাধারণ এই আচরণের মধ্য দিয়ে যে বিশাল উদারতা প্রকাশ পেয়েছে, তা ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।

বাংলাদেশি কর্মীর এই মহতী উদ্যোগের বিষয়টি সৌদি আরবের পবিত্র মক্কা পৌরসভা বা মেয়রালিটির নজরে এলে তারা তাকে বিশেষভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়। সৌদি গেজেটের প্রতিবেদন অনুযায়ী- বিনয়, মমতা এবং ইবাদতকারীদের সেবায় একনিষ্ঠ আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। 

মক্কা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কর্মীর দৃষ্টান্তমূলক আচরণ পবিত্র মক্কা এবং মসজিদুল হারামের প্রকৃত মানবিক মূল্যবোধকেই ফুটিয়ে তুলেছে।

কর্তৃপক্ষ এই সাধারণ কর্মীর আচরণের প্রশংসা করে বলেছে, এটি মহানুভবতার একটি বিশুদ্ধতম উদাহরণ। ইবাদতকারীদের প্রতি তার এই নিঃস্বার্থ মমতা এবং মানবিক আচরণ পবিত্র স্থানের পবিত্রতাকে আরও মহিমান্বিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই ভিডিওটি শেয়ার করে ওই কর্মীর সততা ও নিষ্ঠার প্রশংসা করছেন। 

অনেকেই মন্তব্য করেছেন যে পবিত্র স্থানগুলোতে এ ধরনের ছোট ছোট মানবিক কাজই বড় ধরনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। অনেকে আবার ওই কর্মীর মক্কায় কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাকে সম্মান জানিয়ে তাকে স্থায়ীভাবে সেখানে রাখার দাবিও তুলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়