শিরোনাম
◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৩ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিনটি ফ্লাইটে জরুরি ভিত্তিতে ইসরায়েল থেকে কর্মী সরালো রাশিয়া

ইসরায়েল থেকে গত বৃহস্পতিবার ২৪ ঘণ্টার কম সময়ে জরুরি ভিত্তিতে নিজেদের দূতাবাসের কিছু কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের সরিয়ে নিয়েছে রাশিয়া। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আরও দু-একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

ইসরায়েলের ‘চ্যানেল ১৪’ বৃহস্পতিবার জানায়, এ ফ্লাইটগুলো পরিচালনা নিয়ে মস্কো এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি।

রাশিয়া ও ইরানের সংবাদমাধ্যমের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে এসব ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন।

বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতে ফ্লাইটগুলো পরিচালনা করা হয়েছে। এতে করে এ ধারণা তৈরি হয়েছে—কোনো সংবেদনশীল বা গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই মস্কো হয়তো এসব ফ্লাইট পরিচালনা করেছে। কিন্তু তথ্যের প্রকৃতি বা সরিয়ে নেওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এসব ফ্লাইট নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ক্রেমলিন। তা ছাড়া এ বিষয়ে রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষও খবর প্রকাশকারী সংবাদমাধ্যমগুলোর কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়