শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের উদাহরণ টেনে মোদিকে পাকিস্তানে একই পদক্ষেপের আহ্বান ওয়াইসির

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশাল অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের পর বিশ্বনেতাদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি এ প্রসঙ্গ টেনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও একই কাজ করার পরামর্শ দিয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওয়াইসি বলেছেন, আজ আমরা শুনলাম ডোনাল্ড ট্রাম্পের বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে তার দেশ থেকে আমেরিকায় নিয়ে গেছে। যদি মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার নিজের দেশ থেকে তুলে নিতে পারেন, তাহলে আপনি (মোদি) পাকিস্তানেও যেতে পারেন এবং ২৬/১১ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারীকে ভারতে ফিরিয়ে আনতে পারেন।

শনিবার ভেনেজুয়েলায় বিশাল অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশ থেকে তুলে নেওয়ার একদিন পরই ওয়াইসির এই মন্তব্য এলো।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভেনেজুয়েলা থেকে মাদক পাচার সংশ্লিষ্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই দম্পতির বিরুদ্ধে নিউ ইয়র্কে অভিযোগ দায়ের করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা ভেনেজুয়েলা নিজেদের কর্তৃত্বে 'চালিয়ে যাবে', যতক্ষণ না একটি 'নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত রূপান্তর' করা যায়।

তিনি বলেন, 'আমরা দেশ চালাবো যতক্ষণ না আমরা একটি নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত রূপান্তর করতে পারি।' সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়