শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে ১৫ বছরের ‘নিরাপত্তা গ্যারান্টি’ ট্রাম্পের

শান্তি চুক্তি হলে ইউক্রেনকে ১৫ বছরের জন্য 'নিরাপত্তা গ্যারান্টি' দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মেয়াদ আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ইউক্রেন ৩০-৫০ বছরের জন্য গ্যারান্টি চায়।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে উদ্ধৃতি করে সংবাদমাধ্যম নোভোস্টি লাইভ এ খবর জানিয়েছে।

বিষয়টি এখনো প্রস্তাবিত জানিয়ে তিনি বলেন, 'এই নথিটি ১৫ বছরের জন্য বৈধ, যার মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমি প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছে বিষয়টি উত্থাপন করেছি। আমি তাকে বলেছি, প্রায় ১৫ বছর ধরে চলছে...এই কারণেই আমরা সত্যিই দীর্ঘমেয়াদী গ্যারান্টি পেতে চাই।'

তিনি আরও বলেন, 'আমি তাকে বলেছি, আমরা ৩০-৪০ অথবা ৫০ বছরের জন্য গ্যারান্টির সম্ভাবনা বিবেচনা করতে চাই। প্রেসিডেন্ট (ট্রাম্প) বলেছেন, তিনি এটি নিয়ে ভাববেন।'

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ বার্তা সংস্থা তাসকে বলেছিলেন, জেলেনস্কি এবং তার ইউরোপীয় তত্ত্বাবধায়করা গঠনমূলক আলোচনার জন্য প্রসামরিক অবকাঠামোর বিরুদ্ধে নাশকতা চাস্তুত নন। কিয়েভ রাশিয়ায় বেসামরিক লোকদের 'সন্ত্রাসী' বলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়