শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৫ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার রকেটে চড়ে মহাকাশে ইরানের আরও ৩ স্যাটেলাইট

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাশিয়ার সোয়ুজ লঞ্চারের মাধ্যমে রবিবার আরো তিনটি ইরানি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা দুই দেশ তাদের মহাকাশ সহযোগিতা সম্প্রসারণ করছে।

সাম্প্রতিক বছরগুলোতে কক্ষপথে স্যাটেলাইট স্থাপনে মিত্র রাশিয়ার ওপর ক্রমশ নির্ভরতা বাড়িয়েছে ইরান। সর্বশেষ এই তিনটি স্যাটেলাইট কৃষি, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ পর্যবেক্ষণে সহায়তার উদ্দেশ্যে তৈরি।

ইরানের রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জলালি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘সব নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেও এই স্যাটেলাইটগুলো ইরানি বিজ্ঞানীদের দ্বারা নকশা ও তৈরি করা হয়েছে,’— যা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর ব্যবস্থার প্রসঙ্গ টেনে বলা হয়।

তিনি আরো বলেন, ‘আমরা (রাশিয়ার সঙ্গে) বিভিন্ন ক্ষেত্রে একত্রে কাজ করছি। কিছু বিষয় প্রকাশ্য, আর কিছু আমরা স্পষ্ট করতে চাই না।’

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানায়, পায়া, জাফর–২ এবং দ্বিতীয় কাউসার নামে এই তিনটি স্যাটেলাইট পৃথিবী নিম্ন কক্ষপথের জন্য।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে। পশ্চিমা দেশগুলো অভিযোগ করেছে, রুশ হামলার জন্য ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে।

যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়