শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:১৪ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে কীভাবে এলো ৬০ হাজার নতুন বাংলাদেশি ২ টাকার নোট?

ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জে বাংলাদেশি ২ টাকার ৬০ হাজার নতুন নোট উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ। উদ্ধারকৃত নোটের মোট মূল্য ১ লাখ ২০ হাজার বাংলাদেশি টাকা।

সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে দুই যুবককে ধাওয়া করার পর এসব নোট উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার সকালে রায়গঞ্জ শহরের উপকণ্ঠে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার আওতাধীন ঠাকুরবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাস্টমস বিভাগের একটি দল। অভিযানকালে কাস্টমস কর্মকর্তারা নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলে দুই যুবককে চলাচল করতে দেখেন। তাদের থামার সংকেত দিলে যুবকরা প্রথমে থামার ভান করে হঠাৎ দ্রুত পালিয়ে যান।

কাস্টমস কর্মকর্তারা একটি গাড়িতে করে তাদের ধাওয়া করেন। এ সময় সন্দেহভাজনরা রাস্তার ওপর বাংলাদেশি মুদ্রার নোট ছুঁড়ে ফেলে পালিয়ে যেতে সক্ষম হন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে কাস্টমস কর্তৃপক্ষ ২ টাকার মোট ৬০ হাজার নতুন নোট উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত নোটগুলো সম্পূর্ণ নতুন এবং আগে কখনো ব্যবহার করা হয়নি। বাংলাদেশের এত বিপুল সংখ্যক ২ টাকার নোট কীভাবে ভারতে এলো সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রায়গঞ্জ কাস্টমস বিভাগের সুপারিনটেনডেন্ট অনুজ কুমার দাস জানান, পালিয়ে যাওয়া যুবকদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারের পোশাক পরিহিত ছিল। ঘটনাটি ঘিরে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়