শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলের প্রচারণাকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে আখ্যা দিলেন ইরানি কমান্ডার

ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার বলেছেন, চলতি বছরের শুরুতে ইরানের বিরুদ্ধে অবৈধ আগ্রাসনে জায়নবাদী শাসকগোষ্ঠীর যে ভয়াবহ পরাজয় হয়েছে, তা ধামাচাপা দেওয়ার জন্য ইসরায়েল রাজনৈতিক কৌশল এবং মিডিয়া প্রচারণার আশ্রয় নিচ্ছে।

এনবিসি নিউজের একটি প্রতিবেদন প্রকাশের পর শনিবার (২০ ডিসেম্বর) ইরানের সশস্ত্র বাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি এ মন্তব্য করেন।

এবিসির ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকে 'ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন আক্রমণের পরিকল্পনা' উপস্থাপন করবেন।

ইরানি কমান্ডার বলেন, বাস্তবতা বিকৃত করার এবং বাস্তব পরিস্থিতি প্রতিফলিত না করে- এমন একটি চিত্র তুলে ধরার জন্য ইসরায়েল মনস্তাত্ত্বিক যুদ্ধ ব্যবহার করছে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে দখলদার সরকার তাদের কোনো লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা, সেই সঙ্গে গুরুতর অভ্যন্তরীণ ও কৌশলগত সমস্যার মধ্যে টিকে থাকার জন্য ইসরায়েল মরিয়া প্রচেষ্টায় নিয়োজিত। অন্যদিকে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের ওপর নিবিড় নজরদারি চালিয়ে যাচ্ছে।

ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর এই প্রবীণ কমান্ডার আরও উল্লেখ করেন, ইসরায়েলি বিবৃতি এবং প্রচারণায় ফলাফল আসার সম্ভাবনা কম।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়