শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানে নামার সিঁড়ি নেই, দরজা খুলে লাফ দিয়ে নামলেন যাত্রীরা!

অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে একটি বিমান। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি (মোবাইল স্টেয়ার) পাওয়া যাচ্ছে না বিমানবন্দরে।

বহু ক্ষণ বিমানে বসে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছিলেন যাত্রীরা। এক পর্যায়ে আর তর সইল না তাদের। বিমানের দরজা খুলে তাদের লাফ দিয়ে নামা শুরু করলেন তারা এবং এক্ষেত্রে তাদের সাহায্য করলেন বিমানকর্মীরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি এই ঘটনাটি কঙ্গোর কিন্ডু বিমানবন্দরে ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ব বিমান পরিষেবা সংস্থা ‘এয়ার কঙ্গো’-এর বিমানটি অবতরণ করার পরেও ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েছিল। বিমান থেকে যাত্রীদের নামানোর জন্য সিঁড়ি পাওয়া যাচ্ছিল না। ঘণ্টার পর ঘণ্টা বিমানের ভিতর অপেক্ষা করার পর বিরক্ত হয়ে পড়েছিলেন যাত্রীরা।

কোনও উপায় না দেখে বিমানকর্মীরা দরজা খুলে দিলেন বিমানের। সেখান থেকে লাফ দিয়ে নীচে নামতে শুরু করলেন যাত্রীরা। ভিডিওটি দেখে বিমানবন্দরের অব্যবস্থা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। অনেকে যাত্রীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এক জন নেটিজেন লিখেছেন, “কয়েক ফুট উঁচু থেকে লাফ দিয়ে নীচে নামার সময় যে কোনও ধরনের বিপদ হতে পারে। যাত্রীদের কোনও ক্ষতি হলে সে দায়িত্ব কে নেবেন?”

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়