শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৪:২২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে ব্যাপক অভিযান, অবৈধ অভিবাসী গ্রেপ্তার ১৭ হাজার ছাড়াল

দেশের বিভিন্ন শহরে এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে মোট ১৭ হাজার ৮৮০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে গত ১১ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়েছে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। সেই অভিযানে গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন দেশের এই ১৭ হাজার ৮ শতাধিক নাগরিক।

আইনশৃঙ্খলা বাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে সৌদি দৈনিক ওকাজ জানিয়েছে গ্রেপ্তারদের মধ্যে ১১ হাজার ১৯০ জনকে সৌদিতে বসবাসের জন্য প্রয়োজনীয় নথি না থাকা, ৩ হাজার ৮০১ জনকে সীমান্ত আইন লঙ্ঘন করে অনুপ্রবেশ এবং ২ হাজার ৮৮৯ জনকে শ্রম আইনভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া অবৈধ অভিবাসীদের থাকার সুযোগ করে দেওয়ার অভিযোগে ১৫ জন নাগরিককে গ্রেপ্তারও করেছে সৌদি।

এই একই সময়সীমায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় সৌদি সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের কাছে হাতেনাতে ধরা পড়েছেন ১ হাজার ৫০৯ জন। এদের মধ্যে ৪৪ শতাংশ ইয়েমেনের, ৫৫ শতাংশ ইথিওপিয়া এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, কোনো নাগরিক কিংবা সৌদিতে স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি অবৈধ বা নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের অবৈধ প্রবেশ, যাতায়াতে সহায়তা ও চাকরি প্রদান কিংবা চাকরি পেতে সহযোগিতার অভিযোগ পাওয়া যায়, তাহলে সৌদির আইন অনুসারে ওই নাগরিক কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত ব্যক্তিকে ১৫ বছর কারাবাসের সাজার পাশাপাশি ১০ লাখ রিয়াল জরিমানা হিসেবে দিতে হবে। সূত্র : গালফ নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়