শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৭ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ

বাংলাদেশি মানবাধিকার আইনজীবী তাকবির হুদা বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর পরপরই দেশে ছড়িয়ে পড়া সহিংসতা বাংলাদেশের রাজনীতি ও নিরাপত্তা ব্যবস্থায় এক ভয়াবহ মোড়ের ইঙ্গিত দিচ্ছে।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাকবির হুদা বলেন, বাংলাদেশে আগ্নেয়াস্ত্র দিয়ে সহিংসতা খুবই বিরল। সেই প্রেক্ষাপটে হাদিকে গুলি করে হত্যা করা নজিরবিহীন এবং এটি দেশের রাজনীতিতে এক ‘ভীতিকর টার্নিং পয়েন্ট’।

তিনি আরও বলেন, হাদির মৃত্যুর পর যা ঘটেছে, তা আরও উদ্বেগজনক। এক রাতের মধ্যেই দেশের সবচেয়ে পুরোনো ও বৃহৎ কয়েকটি সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে, যা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার ওপর বড় ধরনের আঘাত।

তাকবির হুদার মতে, আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে পড়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী এসব হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এটি স্পষ্ট করে যে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তী সরকার এখনো নিরাপত্তা সংস্থাগুলোর ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

তিনি বলেন, অনেক বক্তব্য ও অবস্থান নেওয়া হয়েছে, কিন্তু মাঠপর্যায়ে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় তেমন অগ্রগতি দেখা যায়নি। এক বছরের বেশি সময় পার হয়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কোনো অজুহাত থাকতে পারে না।

তাকবির হুদা আরও উল্লেখ করেন, সাম্প্রতিক ঘটনাগুলো শুধু এক রাতের সহিংসতার মধ্যে সীমাবদ্ধ নয়; পুরো বছরজুড়েই বিভিন্ন স্থানে গণহিংসার ঘটনা ঘটেছে, যা দেশের নিরাপত্তা ও শাসনব্যবস্থা নিয়ে গভীর প্রশ্ন তুলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়