শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৫ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইওয়ানে ৫.১ মাত্রার ভূমিকম্প, কাঁপল রাজধানী তাইপেই

তাইওয়ানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রয়টার্স জানিয়েছে, দেশটির হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে রাজধানী তাইপেইতে কিছুক্ষণের জন্য ভবনগুলো কেঁপে ওঠে।

আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১.৬ কিলোমিটার গভীরে।

প্রসঙ্গত, দ্বীপরাষ্ট্র তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত। দেশটি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে এক ভূমিকম্পে ১০০ জনেরও বেশি এবং ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে ২০০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়