শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 বেয়ে আসছে ‘রক্তের ধারা’, লাল হয়ে উঠছে সমুদ্রের জল! (ভিডিও)

প্রকৃতি মাঝেমধ্যে এমন সব রূপ ধারণ করে যা দেখলে বিস্ময়ে বিমূঢ় হতে হয়। ইরানের হরমুজ দ্বীপ উপকূলে বর্তমানে এমনই এক রোমহর্ষক দৃশ্যের দেখা মিলছে। পাহাড়ের ঢাল বেয়ে সমুদ্রের নীল জলে মিশছে গাঢ় লাল রঙের ধারা, যা দেখে মনে হচ্ছে যেন আস্ত এক রক্তনদী গিয়ে মিশছে সাগরে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ‘রক্তলাল’ সমুদ্রের ভিডিও এখন রীতিমতো ভাইরাল। খবর গালফ নিউজের। 

প্রথম দেখায় আঁতকে ওঠার মতো মনে হলেও, এই ঘটনার পেছনে রয়েছে এক চমৎকার প্রাকৃতিক কারণ। হরমুজ দ্বীপটি মূলত তার খনিজসমৃদ্ধ মাটির জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। এখানে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা লৌহ আকরিক রয়েছে, যা স্থানীয়ভাবে ‘গোলাক’ নামে পরিচিত।

ভারী বৃষ্টিপাত শুরু হলে পাহাড়ের এই লাল মাটি বৃষ্টির জলে ধুয়ে প্রবল স্রোত নিয়ে সাগরে গিয়ে আছড়ে পড়ে। খনিজ মিশ্রিত এই লাল পলি যখন সমুদ্রের নীল জলের সংস্পর্শে আসে, তখন পুরো উপকূলীয় এলাকা টকটকে লাল বর্ণ ধারণ করে। নেটিজেনরা একে ‘রক্তের ধারা’ বললেও এটি মূলত বিশুদ্ধ খনিজ লবণের খেলা।


এই অভূতপূর্ব দৃশ্য দেখতে এখন হরমুজ দ্বীপে ভিড় করছেন দেশি-বিদেশি অসংখ্য পর্যটক ও আলোকচিত্রী। দ্বীপটিকে বলা হয় ‘রেইনবো আইল্যান্ড’ বা রংধনু দ্বীপ। কারণ এখানে কেবল লাল নয়, বরং হলুদ, কমলা এবং আরও নানা রঙের শিলাস্তর দেখা যায়। বৃষ্টির পর সমুদ্রের এই রক্তিম রূপ দ্বীপটির সৌন্দর্যকে এক নতুন মাত্রা দিয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই লাল মাটির বিশেষত্ব হলো এটি কেবল দেখতেই সুন্দর নয়, বরং স্থানীয়রা এটি রান্নায় মসলা হিসেবে এবং শিল্পকলায় রং হিসেবেও ব্যবহার করে থাকেন। আবহাওয়া শান্ত হলে সমুদ্রের জল আবার স্বাভাবিক রঙে ফিরে আসবে, তবে আপাতত লোহিত সাগরের এই বিরল দৃশ্য দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন প্রকৃতিপ্রেমীরা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়