শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩১ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী চিকিৎসকের নিকাব টেনে সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ, পদত্যাগের দাবি

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার একটি সরকারি অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর নিকাব টান দিয়ে সরিয়ে দেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, ৭৪ বছর বয়সী জেডিইউর প্রধান নীতীশ কুমার এক আয়ুষ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন। তিনি নারী চিকিৎসককে ইশারায় নিকাব সরাতে বলেন। নিকাব না সরালে নীতীশ নিজেই হাত বাড়িয়ে সেটি নিচের দিকে নামিয়ে দেন, যাতে নারীর মুখ ও থুতনি দৃশ্যমান হয়।

পেছনে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। একই সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও নীতীশকে থামানোর চেষ্টা করতে দেখা গেছে।

বিরোধী দলগুলো মুখ্যমন্ত্রীর এই আচরণকে জঘন্য হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছে। কংগ্রেস পদত্যাগের দাবি করেছে। আরজেডি বলেছে, নিকাব খুলে ফেলা দেখিয়ে জেডিইউ ও বিজেপি নারীর অধিকার প্রতিষ্ঠার নামে রাজনীতি করছে।

আরজেডি এক্স হ্যান্ডেলে হিন্দিতে লিখেছে, নীতীশজির মানসিক অবস্থা এখন করুণ পর্যায়ে পৌঁছেছে। কংগ্রেসও মুখ্যমন্ত্রীর আচরণকে লজ্জাজনক ও ঘৃণ্য বলে নিন্দা করেছে। দলের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, একজন নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এসেছিলেন আর নীতীশ কুমার তাঁর নিকাব টেনে নামালেন। এতে প্রশ্ন ওঠে, রাজ্যে নারীরা কতটা নিরাপদ।

এর আগেও বিতর্কে জড়িয়েছেন নীতীশ কুমার। গত নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের আগে এক জনসভায় একজন নারীকে মালা পরানোর ভিডিও ভাইরাল হয়। তৎকালীন জেডিইউ সংসদ সদস্য থামানোর চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী তাঁকে ধমক দেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়