শিরোনাম
◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি?

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে সংঘর্ষ: থাইল্যান্ডের কয়েকটি জেলায় সামরিক আইন জারি

কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ অব্যাহত থাকায় পূর্বাঞ্চলীয় প্রদেশ ত্রাত-এর কয়েকটি জেলায় সামরিক আইন জারি করেছে থাইল্যান্ড। রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে থাই দৈনিক খাওসোদ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ সীমান্তের কাছে কর্তব্যরত অবস্থায় থাই স্টাফ সার্জেন্ট অ্যাপিসিত বুন্নাক 'বিএম-২১' রকেটের আঘাতে নিহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরসান্ত কংসিরি বলেছেন, থাই নৌবাহিনী ত্রাত অঞ্চলের চারটি জেলায় কারফিউ জারি করেছে। সীমান্তে এখনো লড়াই অব্যাহত রয়েছে।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, সামরিক আইন জারি করার ফলে কর্তৃপক্ষকে লোকজনকে আটক করার অথবা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করা ব্যক্তি, যানবাহন বা কাঠামো তল্লাশি চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে।

থাই নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাচ রত্তানাচাইপান দাবি করেছেন, তাদের মেরিনরা কম্বোডিয়ান বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ের পর ত্রাত প্রদেশের মুয়াংয়ের চাম রাক উপ-জেলায় অবস্থিত বান সাম ল্যাং এবং বান নং রি-এর বেশিরভাগ অংশ 'সফলভাবে পুনরুদ্ধার' করেছে।

পৃথকভাবে থাইল্যান্ডের শীর্ষ জেনারেল চাইয়াপ্রুয়েক ​​দুয়াংপ্রাপাত বলেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হলো 'কম্বোডিয়া দীর্ঘসময় ধরে থাইল্যান্ডের জন্য সামরিক হুমকি তৈরি করবে না', তা নিশ্চিত করা।

অপরদিকে, কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, থাই সেনাবাহিনী বেশ কয়েকটি গ্রামে কামানের গোলা, এফ-১৬ যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ এবং অগ্রসরমান পদাতিক বাহিনী দিয়ে আক্রমণ চালিয়েছে।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়