শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়ল বুলগেরিয়ার সরকার

কয়েক সপ্তাহ ধরে চলা দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করেছে ইউরোপের দেশ বুলগেরিয়ার সরকার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ তার সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছেন। দুর্নীতির পাশাপাশি ঝেলিয়াজকভের অর্থনৈতিক নীতি নিয়েও ক্ষুব্ধ ছিলেন দেশটির নাগরিকরা। খবর রয়টার্সের।

সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হওয়ার কয়েক মিনিট আগে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন ঝেলিয়াজকভ। পদত্যাগের ঘোষণায় প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বর্তমান পরিস্থিতি এবং যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি আমরা সেসব নিয়ে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করেছি। আমাদের কাছ থেকে নাগরিকদের যা প্রত্যাশা, আমরা তার মান রাখতে চাই। কারণ ক্ষমতা জনগণের কণ্ঠ থেকেই আসে।’

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী সোফিয়াসহ দেশটির কয়েক ডজন শহরে হাজারো বুলগেরিয়ান রাজপথে নেমে আসেন। দীর্ঘদিনের ঘাপটি মেরে থাকা দুর্নীতি এবং তা দমনে একের পর এক সরকারগুলোর ব্যর্থতায় নাগরিকদের ক্ষোভের বহিঃপ্রকাশ এই গণবিস্ফোরণ।

গত সপ্তাহে বিক্ষোভের মুখে প্রথমবারের মতো ইউরোতে তৈরি করা ২০২৬ সালের বাজেট খসড়া প্রত্যাহার করে ঝেলিয়াজকভ সরকার। বিরোধী দল ও অন্য সংগঠনগুলো বলেছিল, সামাজিক নিরাপত্তা অবদান এবং লভ্যাংশের ওপর কর বাড়ানোর পরিকল্পনার বিরোধিতায় তারা রাস্তায় নেমেছে, যা সরকারের ব্যয় বৃদ্ধি মোকাবিলায় প্রস্তাব করা হয়েছিল।

বাজেট পরিকল্পনা থেকে সরে এলেও বিক্ষোভ থামেনি। সপ্তাহের শুরুতেই প্রেসিডেন্ট রুমেন রাদেভ সরকারকে পদত্যাগের আহ্বান জানান।

বুলগেরিয়ার সংবিধান অনুযায়ী সীমিত ক্ষমতার অধিকারী রাদেভ এখন সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নতুন সরকার গঠনের আহ্বান জানাবেন। তারা ব্যর্থ হলে তিনি দেশের প্রশাসন পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করবেন, যতক্ষণ না নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বুলগেরিয়া আগামী ১ জানুয়ারি ইউরোজোনে যোগ দিতে যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়