শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাবালক প্রেমিকের সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় গৃহবধূ, এরপর যা ঘটল

ভারতের উত্তরপ্রদেশের হাথরস জেলায় এক হৃদয়বিদারক ঘটনার পর্দা উঠেছে। নাবালক প্রেমিকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এক গৃহবধূ তাঁদের ‘আপত্তিকর’ মুহূর্ত দেখে ফেলায় ৬ বছর বয়সী এক কিশোরীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করেছে এবং নাবালক প্রেমিককেও আটক করেছে।

পুলিশ জানায়, গত বুধবার সকাল ১০টা থেকে নিখোঁজ ছিল শিশু মেয়েটি। পরিবার থানায় ডায়েরি করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে একটি কুয়ো থেকে পাটের বস্তায় মোড়ানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির গলায় কাপড় প্যাঁচানো ছিল। ময়নাতদন্তে জানা গেছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

পুলিশের দাবি—৩০ বছর বয়সী ওই গৃহবধূ তিন মাস আগে ১৭ বছরের এক নাবালকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। ঘটনার দিন গৃহবধূর স্বামী ও শাশুড়ি বাড়িতে ছিলেন না। সেই সুযোগে তিনি প্রেমিককে ঘরে ডাকেন। এ সময় ঘটনাটি দেখে ফেলে ৬ বছরের শিশুটি। এরপরই তাকে হত্যা করা হয় বলে স্বীকার করেছেন অভিযুক্ত নারী।

হাথরসের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার সিং জানান, “গ্রেপ্তার হওয়া নারী শিশু হত্যার বিষয়টি স্বীকার করেছেন। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।”

ঘটনাটি স্থানীয়ভাবে তীব্র নিন্দা ও ক্ষোভের জন্ম দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়