শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৩ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানি মডেলের অনুকরণে নতুন ড্রোন তৈরি করছে যুক্তরাষ্ট্র: এশিয়া টাইমস

পার্সটুডে: হংকংভিত্তিক সাময়িকী 'এশিয়া টাইমস' ইরানি ড্রোন 'শাহেদ–১৩৬' থেকে যুক্তরাষ্ট্রের কপি বা অনুকরণ করার প্রচেষ্টা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে লেখা হয়েছে, অতীতের নীতির বিপরীতে যুক্তরাষ্ট্র এখন বিদেশি কার্যকর অস্ত্রের নকশা অনুসরণ করতে শুরু করেছে এবং এবার ইরানি প্রযুক্তিই ওয়াশিংটনের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

এশিয়া টাইমসের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানি 'শাহেদ–১৩৬' ড্রোনটি একবার-ব্যবহারযোগ্য কামিকাজে ড্রোন- যা ২১৫ সিসি কার্বুরেটর-চালিত পিস্টন ইঞ্জিন এবং পুশার প্রপেলার ব্যবহার করে। এটি 'মোটরসাইকেল' বা 'ঘাস কাটার মেশিনের' মতো জোরালো ও স্বতন্ত্র শব্দ তৈরি করে এবং ৬ ঘণ্টা পর্যন্ত উড়তে সক্ষম। 

মার্কিন ড্রোন FLM–136

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের কম-খরচের আক্রমণাত্মক ড্রোন সিস্টেম উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ইরানি ড্রোনটির কপি তৈরি শুরু করেছে। ইরানি ড্রোনটির দাম যেখানে ২০ থেকে ৫০ হাজার ডলার, সেখানে মার্কিন সংস্করণের সম্ভাব্য দাম হবে প্রায় ৩৫ হাজার ডলার। তবে এতে বুস্টার রকেট (লঞ্চের সময় ব্যবহৃত) বা মার্কিন সংস্করণ তৈরি করতে ব্যয় হওয়া গবেষণা ও উন্নয়ন খরচ অন্তর্ভুক্ত নয়।

প্রতিবেদন অনুসারে, এই মার্কিন ড্রোনটি এখন এফএলএম-১৩৬ নামে পরিচিত এবং সেন্টকমের নতুন ইউনিট 'স্ট্রাইক অফ দ্য স্করপিয়ন' এর মাধ্যমে পশ্চিম এশিয়ায় মোতায়েন করা হয়েছে। ফলে ইরানি ড্রোনের আদলে তৈরি একটি অস্ত্র ব্যবহারের বিষয়টি যুক্তরাষ্ট্রের পুরনো মানসিকতার তুলনায় একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়