শিরোনাম
◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪২ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রোন হামলার প্রতিশোধ: ইউক্রেনে সামরিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিলেন চেচেন নেতা কাদিরভ

রাশিয়ার স্বায়ত্তশাসিত চেচেনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রোজনিতে ড্রোন হামলার পর ইউক্রেনকে সতর্ক করে দিয়েছেন অঞ্চলের প্রধান রমজান কাদিরভ।

চেচেন নেতা টেলিগ্রামে বলেছেন, গ্রোজনির একটি বহুতল ভবনে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হবে।

তিনি বলেন, 'শনিবার থেকে শুরু করে আগামী সপ্তাহজুড়ে, ইউক্রেনীয় নব্য-নাৎসিরা আমাদের কঠোর প্রতিক্রিয়া অনুভব করবে। তাদের হামলার বিপরীতে, আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে কাপুরুষোচিতভাবে গুলি চালাবো না। আমাদের আক্রমণগুলো ইউক্রেনীয় নব্য-নাৎসিদের সামরিক এবং সন্ত্রাসী অবকাঠামোর লক্ষ্যবস্তুতে হবে।'

তার ভাষায়, গ্রোজনির শহরতলিতে বহুতল ভবনের ওপর আক্রমণ কৌশলগত দৃষ্টিকোণ থেকে 'একেবারেই অর্থহীন'।

প্রসঙ্গত, গত ৫ নভেম্বর চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্রের গ্রোজনি সিটি কম্পাউন্ডে একটি বহুতল ভবনে ড্রোন হামলা চালায় ইউক্রেনী। এর ফলে ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়