শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ 

অভিবাসন-সংক্রান্ত নতুন এক আইন পাস হয়েছে ইউরোপের দেশ পর্তুগালে। নতুন এ আইন অনুযায়ী, পর্তুগালে অবৈধভাবে প্রবেশকারী ও বসবাসকারী বিদেশিদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে দেশটির সরকার। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নতুন এ আইন অনুমোদন করেছে পর্তুগাল সরকার। খবর দ্য পর্তুগাল নিউজের। 

জানা গেছে, নতুন এ আইনের অধীনে প্রক্রিয়া দ্রুত হবে, আশ্রয় চাওয়ার অপব্যবহার এবং বিলম্বিত আবেদন প্রতিরোধের জন্য শর্ত আরোপ করা হয়েছে এবং বিদেশি ও সীমান্ত সম্পর্কিত ফাইলগুলো এখন থেকে জাতীয় নিরাপত্তা বাহিনীর পরিচালনায় আসবে।

তবে, পর্তুগাল সরকার বলেছে, আইনটি মানুষের মর্যাদা রক্ষা করে তৈরি হয়েছে। অর্থাৎ প্রত্যেকের প্রতিরক্ষা ও আপিল করার অধিকার এবং বিশেষভাবে শিশু বা দুর্বল মানুষের রক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে, যেন প্রক্রিয়া কিছুটা সহজ হয়।

এ পদক্ষেপকে পর্তুগালের অভিবাসন নীতি সংস্কারের শেষ বড় ধাপ মনে করা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশটি নিয়ন্ত্রিত, নিয়মভিত্তিক ও নিয়মবদ্ধ অভিবাসন নীতি চালু করতে চায়।

পর্তুগাল সরকার বলছে, অবৈধ প্রবেশ ঠেকাতে কঠোরতা বাড়লেও বৈধ অভিবাসীদের অধিকার ও মানবিক দিকগুলো আগের মতোই বিবেচনায় রাখা হবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়