শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৭ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোনবাস থেকে সেনা না সরালে পুরো অঞ্চল দখল করে নেবে রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যদি দোনবাস অঞ্চল থেকে সেনা না সরায়, তাহলে রাশিয়া জোর করে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেবে। বর্তমানে অঞ্চলটির প্রায় ৮৫% রাশিয়ার দখলে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেই বলেছেন, কোনোভাবেই তারা ভূখণ্ড ছাড়বেন না।

এই মন্তব্য এসেছে এমন সময়, যখন যুক্তরাষ্ট্র নতুন একটি শান্তি পরিকল্পনা নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ট্রাম্পের দূত স্টিভ উইটকফ মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। শিগগিরই তিনি ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। তবে বৈঠকের পর রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এখনও কোনো সমঝোতা হয়নি।

প্রথম খসড়া শান্তি পরিকল্পনায় দোনবাসের ইউক্রেন নিয়ন্ত্রিত অংশগুলো পুতিনের হাতে চলে যেতে পারে—এমন প্রস্তাব ছিল। পরে পরিকল্পনায় কিছু পরিবর্তন এনে রাশিয়াকে দেখানো হয়, কিন্তু পুতিন বলেছেন, তিনি নতুন সংস্করণটি আগে দেখেননি, তাই বৈঠকে বিস্তারিত আলোচনা করতে হয়েছে। কিছু প্রস্তাবে রাশিয়ার আপত্তিও আছে।

এদিকে ইউক্রেন বলছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে আলোচনায় সময় নিচ্ছে, যাতে আরও এলাকা দখল করা যায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, পুতিন বিশ্বের সময় নষ্ট করছেন।

ইউরোপের নেতারাও যুক্তরাষ্ট্রের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

হোয়াইট হাউস বলছে, তারা দুপক্ষের মতামত নিয়ে এমন একটি শান্তিচুক্তি তৈরি করতে চাইছে, যা স্থায়ী ও বাস্তবসম্মত হবে।

এদিকে দক্ষিণ-পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর ধীরগতির অগ্রগতি এখনও চলছে, যদিও লড়াই অত্যন্ত তীব্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়