শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কায় বন্যার্তদের উদ্ধারে ভারতীয় বিমানবাহিনীর অভিযান, উদ্ধার হলেন ৩ বাংলাদেশিও

ঘূর্ণিঝড় ডিটওয়াহের জেরে শ্রীলংকায় ভয়াবহ বন্যায় আটকে পড়াদের উদ্ধারে দেশটির সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে ভারতীয় বিমানবাহিনী। এরই মধ্যে ১০টি দেশের ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন বাংলাদেশিও আছেন। 

উদ্ধার হওয়াদের মধ্যে শ্রীলংকার ১৪ জন, ১২ ভারতীয়, ছয়জন বেলারুশের, পাঁচজন ইরানের, চারজন দক্ষিণ আফ্রিকার, পোল্যান্ডের তিনজন, তিনজন বাংলাদেশি, জার্মানির দুই, স্লোভেনিয়ার দুই, যুক্তরাজ্যের দুই, অস্ট্রেলিয়ার এক এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। 

ঘূর্ণিঝড় ডিটওয়াহের পর ২৮ নভেম্বর শ্রীলংকায় জরুরি সহায়তার জন্য অপারেশন ‘সাগর বন্ধু’ শুরু করে ভারত।

শ্রীলংকা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভারত সরকার তাৎক্ষণিকভাবে কলম্বোতে দুটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে ৯ দশমিক ৫ টন জরুরি ত্রাণ সরবরাহ করে। এতে তাঁবু, ত্রিপল, কম্বল, স্বাস্থ্যকর খাবারের কিট, খাওয়ার জন্য প্রস্তুত খাবার, ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জামসহ আরও ৩১ দশমিক ৫ টন ত্রাণ পাঠানো হয়েছে। 

এ ছাড়া তিনটি ভারতীয় বিমানবাহিনীর বিমানসহ পাঁচজনের চিকিৎসক দল ও উদ্ধার প্রচেষ্টায় সহায়তার জন্য জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর ৮০ জনের বিশেষ নগর অনুসন্ধান ও উদ্ধার দল পাঠানো হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুকন্যা আরও ১২ টন ত্রাণ সরবরাহ করে। 

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়