শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্ক সফরে ঐতিহাসিক 'নীল মসজিদ' পরিদর্শন করলেন পোপ লিও চতুর্দশ

তুরস্ক সফরের তৃতীয় দিনে পোপ লিও চতুর্দশ ইস্তাম্বুলের 'সুলতান আহমেদ মসজিদ' পরিদর্শন করেন। গুরুত্বপূর্ণ এই মসজিদটি 'নীল মসজিদ' নামেও পরিচিত।

উসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ (প্রথম) ১৬১৭ সালে কনস্টান্টিনোপলের গ্রেট প্যালেসের অংশে মসজিদটির নির্মাণ সম্পন্ন হয়েছিল।

ভ্যাটিকানের প্রেস অফিস এক বিবৃতিতে বলেছে, 'পোপ নীরবে, স্মৃতিচারণে এবং মনোযোগ সহকারে শ্রবণ করার মনোভাব নিয়ে, স্থানটির প্রতি এবং সেখানে প্রার্থনায় সমবেত ব্যক্তিদের বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে মসজিদ পরিদর্শনের অভিজ্ঞতা উপভোগ করেছেন।'

মসজিদটির ভবনের দেয়ালে লাগানো ইজনিকের ২১ হাজারেরও বেশি সিরামিক টাইলস- প্রধানত নীল এবং ফিরোজা। এই বিশিষ্টই মসজিদটির ডাকনাম 'নীল মসজিদ'-এর উদ্ভব ঘটিয়েছে।

লক্ষ্য ছিল এই মসজিদটিকে অটোমান সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে গড়ে তোলা। তোপকাপি লাইব্রেরিতে বর্তমানে সংরক্ষিত আটটি খণ্ডে মসজিদটির নির্মাণের তথ্য রয়েছে।

শনিবার সকালে মসজিদে পৌঁছানোর সময় পোপ লিও সঙ্গে ছিলেন তুর্কি সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী মেহমেত নুরি এরসয়, ইস্তাম্বুলের প্রাদেশিক মুফতি এমরুল্লাহ টুনসেল এবং সুলতান আহমেদ মসজিদের ইমাম কুরা হাফিজ ফাতিহ কায়া। মুয়াজ্জিন মুসা আসগিন টুনকা পোপের মসজিদ পরিদর্শনের নেতৃত্ব দেন।

পোপ লিও হলেন তৃতীয় পোপ, যিনি নীল মসজিদ পরিদর্শন করেছেন। তার পূর্বসূরি ফ্রান্সিস (২০১৪ সালে) এবং বেনেডিক্ট ষোড়শ (২০০৬ সালে) এটি পরিদর্শন করেন।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়