শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিলুপ্তির পথে গভীর সমুদ্রের রহস্যময় 'গাল্পার হাঙর'

গভীর সমুদ্রের রহস্যময় ও প্রাগৈতিহাসিক প্রাণী গাল্পার হাঙর দ্রুত বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে। কসমেটিক শিল্পে ব্যবহৃত স্ক্যুয়ালিন সংগ্রহের জন্য এদের লিভার তেলে ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। সাধারণত ২০০ থেকে ১,৫০০ মিটার গভীর পানিতে বসবাসকারী এই হাঙর এখন টিকে থাকার লড়াইয়ে নামছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সংরক্ষণবাদী সংগঠনগুলো।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী, যথাযথ সুরক্ষা ব্যবস্থা ও আন্তর্জাতিক নিয়ন্ত্রণ না নেওয়া হলে আগামী বছরগুলোতে গাল্পার হাঙরের সংখ্যা ভয়াবহভাবে কমে যেতে পারে।

গাল্পার হাঙরের লিভার তেল দীর্ঘদিন ধরে কসমেটিক পণ্য—যেমন মেকআপ, সানস্ক্রিন, আফটারশেভ—এ ব্যবহৃত হয়ে আসছে। এমনকি নিকোটিন প্যাচ ও হেমোরয়েড চিকিৎসাতেও এই তেলের ব্যবহার রয়েছে। গবেষণায় দেখা গেছে, গাল্পার হাঙরের লিভার তেলে থাকে ৭০% এর বেশি স্ক্যুয়ালিন, যা অন্যান্য হাঙর প্রজাতির তুলনায় সবচেয়ে বেশি। ফলে অতিরিক্ত শিকার হওয়ায় কিছু এলাকায় এই প্রজাতির সংখ্যা ৮০% এরও বেশি কমে গেছে।

ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার (আইএফএডব্লিউ)-এর সিনিয়র পরিচালক ম্যাট কলিস জানান, গাল্পার হাঙর খুব ধীরে বংশবিস্তার করে এবং পরিপক্ব হতে দীর্ঘ সময় নেয়। তাই অতিরিক্ত শিকার শুরু হলে এদের পুনরুদ্ধার হতে বহু বছর লেগে যায়।

যদিও কসমেটিক শিল্পের কিছু প্রতিষ্ঠান উদ্ভিদ-ভিত্তিক বিকল্প স্ক্যুয়ালিন ব্যবহার শুরু করেছে, তবুও বিশ্বব্যাপী অনেক বিউটি পণ্যে এখনো হাঙরের তেল ব্যবহার করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ ও কঠোর আইনই এই প্রজাতিকে রক্ষার একমাত্র কার্যকর পথ।

বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক নিয়ন্ত্রণ জোরদার করা হলে গাল্পার হাঙরের সংখ্যা ভবিষ্যতে পুনরুদ্ধার করা সম্ভব। একদিকে শিল্পের তীব্র চাহিদা, অন্যদিকে পরিবেশবাদীদের সতর্কতা—এই দুইয়ের দ্বন্দ্বেই আজ বিলুপ্তির মুখে দাঁড়িয়ে এই বিরল গভীর সমুদ্রের প্রাণী।

সূত্র: জনকণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়