শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জি-২০ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ করলেন ট্রাম্প: মানবাধিকার লঙ্ঘন ও সভাপতিত্ব নিয়ে টানাপোড়েন

ইত্তেফাক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের মায়ামিতে ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না। 

এই সিদ্ধান্তের পেছনে মূলত শ্বেতাঙ্গ কৃষকদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জি-২০ জোটের সভাপতিত্ব হস্তান্তর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন কাজ করেছে বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। 

বুধবার (২৬ নভেম্বর) ট্রাম্প দাবি করেন, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ কৃষকরা ‘ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের’ শিকার হচ্ছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, ‘দক্ষিণ আফ্রিকা দেখিয়ে দিয়েছে, তারা কোনো সংগঠনেরই সদস্য হওয়ার যোগ্য নয়।’

ট্রাম্প চলতি বছরের জোহানেসবার্গ সম্মেলন শেষে দক্ষিণ আফ্রিকার জি-২০ সভাপতিত্ব প্রতীকীভাবে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার সরকার আফ্রিকানারদের এবং ডাচ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূতদের ওপর ঘটে যাওয়া ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন স্বীকারই করে না, সমাধানের চেষ্টা তো দূরের কথা। সোজা কথায়, তারা শ্বেতাঙ্গদের হত্যা করছে এবং তাদের খামার জোর করে দখল করতে দিচ্ছে।’ 

এর আগে ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকায় ইউরোপীয় বসতি স্থাপনকারীদের বংশধর আফ্রিকানারদের লক্ষ্য করে চালানো কথিত ‘শ্বেতাঙ্গ গণহত্যার’ অভিযোগ তুলেছিল, যা দক্ষিণ আফ্রিকা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। পরে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয় ট্রাম্পের মন্তব্যে ‘দুঃখ প্রকাশ’ করেন।

প্রসঙ্গত, চলতি বছরের জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। ওয়াশিংটন তখন বলেছিল, দক্ষিণ আফ্রিকার বাণিজ্য সহযোগিতা ও জলবায়ু ইস্যুসহ যেসব অগ্রাধিকার রয়েছে তা মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর জবাবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছে জি-২০ সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করতে অস্বীকৃতি জানান। 

বিশ্বের ‘২০টি বৃহত্তম অর্থনীতির দেশের’ সমন্বয়ে গঠিত এই জি-২০ জোটের সম্মেলন ২০২৬ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মায়ামির ‘ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ট্রাম্প পরিবারের মালিকানাধীন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়