শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ০৪:১৪ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের জন্য এবার মালয়েশিয়ার বড় সুখবর

মালয়েশিয়ার শিল্পখাতে কর্মী-চাহিদা মেটাতে বৈধ প্রক্রিয়ায় নতুন করে বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির সরকার।

বুধবার (২৬ নভেম্বর) এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ। বিদেশি কর্মীদের অধিকার সুরক্ষিত করা এবং কর্মী নিয়োগে একটি নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল প্রবাহ নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবার।

জানা গেছে, সাতটি প্রধান খাত এবং একটি বিশেষ বিভাগে বিদেশী কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার সরকার। খাতগুলো হলো— নির্মাণ, পরিষেবা, কৃষি, বৃক্ষরোপণ, উৎপাদন, খনন ও কোয়ারিং, নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং বিশেষ বিভাগে বিদেশি গৃহকর্মী নিয়োগ।

মোট ১৫টি উৎস দেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি দিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। দেশগুলো হলো: বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, লাওস, মায়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান, ফিলিপাইন, উজবেকিস্তান ও ভিয়েতনাম।

তবে, বিদেশি গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে উৎস দেশের তালিকা কিছুটা ভিন্ন। শুধুমাত্র কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনাম— এই ৯টি দেশ থেকে গৃহকর্মী আনা হবে।  

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এবার বিশেষভাবে বৈধ ও সুশৃঙ্খল উপায়ে কর্মী নিয়োগ প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেছে। এই প্রক্রিয়ার মূল্য লক্ষ্য বিদেশি কর্মীদের যেকোনো ধরনের নির্যাতন বা অন্যায্য আচরণ থেকে সুরক্ষা নিশ্চিত করা, নিয়োগকর্তা ও কর্মী উভয় পক্ষের অধিকার ও দায়িত্ব সুরক্ষিত করার জন্য একটি স্পষ্ট আইনি কাঠামো তৈরি, দেশটিতে প্রবেশ করা কর্মীরা যেন বৈধ হয় এবং দেশের অভিবাসন ও কর্মসংস্থান সংক্রান্ত সমস্ত নিয়মকানুন মেনে চলে তা নিশ্চিত করা।

এই তথ্য প্রকাশের মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নিয়ন্ত্রণাধীন করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল মালয়েশিয়া সরকার।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়