শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১০:০৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪১ বছরের কচ্ছপ গ্রাম্মাকে কেন হত্যা করা হলো?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো চিড়িয়াখানায় থাকা সবচেয়ে বয়স্ক গালাপাগোস কচ্ছপ ‘গ্রাম্মা’ আর নেই। দীর্ঘদিনের ভোগান্তি ও বয়সজনিত জটিলতায় কষ্ট কমাতে ১৪১ বছর বয়সী এই কচ্ছপটিকে মানবিক উপায়ে হত্যা করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ২০ নভেম্বর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, গ্রাম্মার জন্ম প্রায় ১৮৮০-এর দশকে। সে দুই বিশ্বযুদ্ধ, ২০ জন মার্কিন প্রেসিডেন্টের সময়কাল এবং অসংখ্য ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সান দিয়াগো চিড়িয়াখানার প্রাচীনতম অধিবাসী হিসেবে পরিচিত ছিল।

গ্রাম্মাকে সান দিয়াগো চিড়িয়াখানায় কখন আনা হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায় না। কেউ বলেন ১৯২৮ সালে, কেউ বলেন ১৯৩১ সালে নিউইয়র্কের ব্রোঙ্ক চিড়িয়াখানা থেকে আনা হয়েছিল গালাপাগোস প্রজাতির এই কচ্ছপটিকে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, বয়সজনিত কারণে সাম্প্রতিক সময়ে কচ্ছপটির বিভিন্ন শারীরিক সমস্যা বেড়ে যায়। গ্রাম্মা আর হাঁটতে বা স্বাভাবিকভাবে খেতে পারছিল না। শেষ পর্যন্ত প্রাণীর কষ্ট লাঘবের লক্ষ্যেই তাকে ‘হিউম্যান ইথানাজিয়া’ দেওয়া হয়।

গালাপাগোস কচ্ছপ প্রকৃতিতে ১০০ বছর বা তার বেশি বাঁচে। আর বন্দিদশায় তাদের আয়ু ২০০ বছর পর্যন্ত হতে পারে। ইতিহাসে সবচেয়ে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকা গালাপাগোস কচ্ছপ ছিল ‘হ্যারিয়েট’; ১৮৩০ সালের দিকে জন্ম নিয়ে সেটি অস্ট্রেলিয়ার চিড়িয়াখানায় ১৭৫ বছর পর্যন্ত জীবিত ছিল।

সূত্র: জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়