শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১২:৫৭ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা 

এল আর বাদল : ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ক্রমবর্ধমান মুসলিম নিপীড়নের আরও একটি উদ্বেগজনক ঘটনা ঘটেছে। মহারাষ্ট্রের কল্যানের তিনজন মুসলিম ছাত্রকে জনসমক্ষে অপমানিত করা হয়েছে এবং একটি মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে বাধ্য করা হয়েছে।

খালি একটি শ্রেণীকক্ষে ভুক্তভোগী মুসলিম শিক্ষার্থীদের নামাজ পড়ার ভিডিও অনলাইনে প্রকাশিত হওয়ার পরই এই ঘটনা ঘটে। ------ পার্সটু‌ডে

নামাজ পড়ার ক্লিপটি ভাইরাল হওয়ার পর বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা আইডিয়াল কলেজে ঢুকে পড়ে এবং ছাত্রদের ক্ষমা চাইতে এবং ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তির সামনে মাথা নত করতে বাধ্য করে। এসময় পুলিশ কর্মীরা নীরবে দাঁড়িয়ে ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আতঙ্কিত শিক্ষার্থীদের ঘিরে ধরে চরমপন্থী হিন্দুরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকে, হুমকি দেওয়া হয় এবং মূর্তির সামনে মাথানত করতে বাধ্য করা হয়।

স্থানীয় মুসলিমরা বলেছেন, এই ঘটনা বিজেপি-শাসিত রাজ্যগুলিতে হয়রানির একটি ক্রমবর্ধমান ধারাকে প্রতিফলিত করে, যেখানে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি শাস্তি ছাড়াই নিপীড়ন চালাচ্ছে এবং পুলিশ সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ হয়।

ক্ষতিগ্রস্ত ছাত্রদের অভিভাবকরা কলেজ প্রশাসনের সমালোচনা করে বলেছেন, তারা জনতার চাপের কাছে নতি স্বীকার করেছে এবং যে ছেলেরাই অপমানিত হয়েছে, তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারা এই ঘটনার সাথে জড়িতদের জবাবদিহি এবং ক্যাম্পাসে মুসলিম ছাত্রদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়