শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেনেজুয়েলা উপকূলে মাদকবিরোধী অভিযানে ট্রাম্পের সন্তুষ্টি, অভিযান অব্যাহত: হোয়াইট হাউস

ভেনেজুয়েলা উপকূলে মাদকবিরোধী অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব ক্যারোলিন লেভিট। তিনি জানান, এই অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনী ২০টির বেশি নৌকা ডুবিয়েছে, এতে কমপক্ষে ৮০ জনেরও বেশি নিহত হয়েছেন। ওয়াশিংটনের দাবি, এসব হামলা মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চালানো হচ্ছে।

মার্কিন সরকার জানিয়েছে, ভেনেজুয়েলা উপকূলে মাদকবিরোধী অভিযান আগের মতোই অব্যাহত থাকবে। এই অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, অভিযান চলমান থাকবে।

এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেছেন, কার্টেল দে লস সোলেসকে আনুষ্ঠানিকভাবে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন সরকারের অভিযোগ, এই নেটওয়ার্কে রয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা এবং তারা যুক্তরাষ্ট্রে মাদক পাঠানোর সঙ্গে যুক্ত। তবে এসব অভিযোগের কোনো স্বাধীন প্রমাণ এখনও প্রকাশ করা হয়নি।

এমন অভিযোগকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলা সরকার। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদক বাণিজ্যের মূল রুট ইকুয়েডর হলেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভেনেজুয়েলাকে নিশানা বানিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোও এটিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ আখ্যা দিয়ে দেশজুড়ে সতর্কতা ও সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বাড়তে থাকায় নতুন ধাপের অভিযানের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস ঘাঁটিতে বিমান জড়ো করা এবং সম্প্রতি সেনা মোতায়েন সংকেত দিচ্ছে সম্ভাব্য বড় ধরনের পদক্ষেপের।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এলেও সামরিক পদক্ষেপের অনুমতি নেই। তবুও পেন্টাগন বলছে, এতে নতুন সব বিকল্প খোলা হয়েছে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়