শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৯:১৫ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে ইসরাইলের হামলায় হিজবুল্লাহর চিফ অব স্টাফসহ পাঁচজন নিহত

যুগান্তর: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ-পশ্চিমের শহরতলিতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তাসহ পাঁচজনকে হত্যা করেছে ইসরাইল। রোববার (২৩ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।পরে হিজবুল্লাহ নিজেদের নেতার নিহতের খবর নিশ্চিত করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহর নিহত নেতার নাম হাইথাম আলী আল-তাবতাবাই। তিনি হিজবুল্লাহর চিফ অব স্টাফ। সংগঠনটির এই পদের কর্মকর্তা গুরুত্বপূর্ণ একাধিক দায়িত্ব পালন করেন।

আরব নিউজের প্রতিবেদনে আল-তাবতাবাইকে হিজবুল্লাহর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। হামলাটি ঘনবসতিপূর্ণ দাহিয়েহ জেলার একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে।

আল-তাবতাবাইতের নিহতের খবর নিশ্চিত করে হিজবুল্লাহ বলেছে, হামলা চালিয়ে ইসরাইল একটি ‘গুরুতর সীমারেখা’ লঙ্ঘন করেছে।

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যে এই হামলা চালাল ইসরাইল। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়। গত কয়েক মাসের মধ্যে দক্ষিণ বৈরুতে ইসরাইলের এটাই প্রথম হামলা। 

ইসরাইলি কর্মকর্তাদের দাবি, হিজবুল্লাহ নিজেদের সামরিক ক্ষমতা পুনর্গঠন করার চেষ্টা করছে, চোরাপথে লেবাননে অস্ত্র আনছে এবং রকেট ও ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোনের উৎপাদন বাড়াচ্ছে। এতে করে উত্তেজনা বাড়ার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়