শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা

আন্তর্জা‌তিক ডেস্ক : ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর মেয়ের জামাই তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা বিপাকে পড়েছেন। আর্থিক দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

ইউপিএ শাসনামলে প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভাণ্ডারির বিরুদ্ধে। সেই মামলায় তদন্তে গান্ধী পরিবারের জামাইয়ের যোগসূত্র খুঁজে পেয়েছে ইডি। এবার দিল্লির আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র (যা চার্জশিটের সমতুল) জমা পড়ল।

গত জুলাইয়েই রবার্ট বঢরাকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির নোটিস পাওয়ার পর দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি অফিসে যান তিনি। এদিকে এই মামলায় ইডির আবেদনে সাড়া দিয়ে গত ৫ জুলাই বঢরা ঘনিষ্ঠ অস্ত্র ব্যবসায়ী সঞ্জয়কে পলাতক ঘোষণা করে দিল্লির আদালত। বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ।

২০২০ সালে ১৫ জুলাই ইংল্যান্ডে তাঁকে গ্রেপ্তার করা হলেও সে সময় ১.২ মিলিয়ন ডলার এবং পাসপোর্ট জমা রেখে জামিন পেয়েছিলেন তিনি। এরপর থেকে সেন্ট্রাল লন্ডনে গৃহবন্দি অবস্থায় থাকছিলেন। প্রতিদিন থানায় তাকে হাজিরা দিতে হতো। ভারত সরকার সঞ্জয়কে দেশে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, ইউপিএ শাসনামলে প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তির জন্য ৪০০ কোটি টাকা বিদেশি সংস্থার কাছ থেকে পেয়েছিলেন তিনি। তারপর বিদেশে পালিয়ৈ যান। দুবাইতে একাধিক সংস্থার সঙ্গে অবৈধ লেনদেন করেন বলেও অভিযোগ করা হয়।

৫৬ বছরের রবার্ট বঢরা একজন উদ্যোক্তা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তিনি সংসদ সদস্য হতে চেয়েছিলেন। ভোটের আগে কংগ্রেসের টিকিট চেয়ে রীতিমতো দরবার করেছিলেন কিন্ত দল তাকে প্রার্থী করেনি। 

তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী উপনির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেওয়ার পরও স্ত্রীর সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রবার্ট বঢরা ফের সাংসদ হওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করেন।  তবে তাঁর সেই অনুরোধে পাত্তা দেয়নি কংগ্রেস নেতৃত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়