শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : আর রিয়াজ

ট্রুডোর নতুন প্রেমজীবন নিয়ে সোফির মন্তব্য: ‘চুপ থাকাই ভালো, তাই গান শুনি’

চলতি সপ্তাহের শুরুর দিকে ‘আর্লিন ইজ অ্যালন’ শিরোনামের পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোফি। এ সময় সাবেক স্বামীর নতুন প্রেমজীবন নিয়ে প্রথমবারের মতো মুখ খোলেন তিনি। এ সময় ৫০ বছর বয়সী সোফির প্রশংসা করে উপস্থাপিকা আর্লিন ডিকিনসন বলেন, এই বয়সেও এত শান্ত থাকেন কী করে। তখন এক প্রশ্নের উত্তরে সোফি বলেন, ‘তুমি জানো, আমরা মানুষ। আমাদের ওপর সব কিছুরই প্রভাব পড়ে, এটা খুব স্বাভাবিক। তাই আমি বেশি কথা বলার পরিবর্তে গান শুনতে পছন্দ করি।’

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের বিষয়ে মুখ খুলেছেন তাঁর সাবেক স্ত্রী সোফি গ্রেগোয়ার। তিনি বলেছেন, ‘আমি অযাচিত কথা বলার পরিবর্তে গান শুনতে পছন্দ করি।’ তাঁদের ১৮ বছরের সংসার ভাঙা এবং সাবেক স্বামীর প্রেমের বিষয়ে এভাবেই আবেগ প্রকাশ করেন তিনি।

সোফি আরও বলেন, ‘আমি খুবই সচেতন, কারণ আমার আশপাশের অনেক মানুষ আছে, যারা আমাকে এই বিষয়ে আক্রমণ করতে পারে। আমি কী করব, এটা আমার সিদ্ধান্ত, আর আমি কী হতে চাই, এটাও আমার সিদ্ধান্ত। তবে এও নয় যে আমি সব অনুভূতির বাইরে।’

গত সেপ্টেম্বরে ট্রুডো ও তাঁর প্রেমিকা হলিউডের আলোচিত গায়িকা কেটি পেরির (৪০) একটি ছবি তোলে এক পথচারী। তবে তাঁদের প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসে অক্টোবরে। তখন প্যারিসে পেরির জন্মদিনে তাঁদের হাত ধরা অবস্থায় দেখা যায়।

২০২৩ সালের আগস্ট মাসে সোফি ও ট্রুডোর ডিভোর্স হয়। আর ২০০৫ সালে তাঁদের বিয়ে হয়েছিল। তাঁদের ঘরে জেভিয়ার, এলা-গ্রেস ও হ্যাড্রিয়েন নামের তিনটি সন্তানও রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়