শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয়দের জন্য দুঃসংবাদ!

ইরান ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ বন্ধ করে দিয়েছে। ভুয়া চাকরির লোভ দেখিয়ে মানব পাচার ও মুক্তিপণ আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী শনিবার (২২ নভেম্বর) থেকে নতুন নিয়ম চালু হবে। এখন থেকে ইরানে যেতে বা ট্রানজিট করতে ভারতীয়দের আগেই ভিসা নিতে হবে।

সোমবার (১৭ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো মানব পাচারকারী চক্রের কাজ বন্ধ করা। এসব চক্র ভিসামুক্ত প্রবেশের সুযোগ কাজে লাগিয়ে অসহায় ও চাকরি-খোঁজা ভারতীয়দের ইরানে পাঠাচ্ছিল ভুয়া প্রতিশ্রুতি দিয়ে।

মন্ত্রণালয় আরও জানায়, অনেক ভারতীয়কে বলা হয়েছিল ইরানে গেলে ভালো বেতনের চাকরি পাওয়া যাবে বা সহজেই উপসাগরীয় দেশ বা ইউরোপে যাওয়ার সুযোগ মিলবে। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছে অনেককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে মানব পাচারকারীরা।

বেশ কয়েকটি ঘটনার পর সরকারের দৃষ্টি এদিকে যায়। দেখা যায়, ভুয়া চাকরির প্রলোভনে ইরানে নেওয়ার পর অনেক ভারতীয়কে অপহরণ করা হয়েছে।

এর আগেও, গত মাসে ভারত সরকার সতর্ক করেছিল যে কিছু দালাল ভুয়া চাকরির অফার দেখিয়ে মানুষকে ইরানে পাঠাচ্ছে। তখনই বলা হয়েছিল, ভিসামুক্ত প্রবেশ শুধুই পর্যটনের জন্য - কাজের জন্য নয়।

গত বছরের ফেব্রুয়ারি থেকে ইরান কয়েকটি দেশের মানুষকে সীমিত সময়ের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছিল সম্পর্ক জোরদার করার জন্য। এতে ভারতীয় সাধারণ পাসপোর্টধারীরা ছয় মাসে একবার সর্বোচ্চ ১৫ দিনের জন্য ভিসা ছাড়া ইরানে ঘুরতে যেতে পারতেন। তবে মানব পাচারের ঘটনা বাড়ায় সেই সুবিধা বন্ধ করে দিল তেহরান। সূত্র : এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়