শিরোনাম
◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড়

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৯:২১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৫ বছর পর জান্তা হটিয়ে মায়ানমারের মডং শহর দখলে নিল কারেন বিদ্রোহীরা

৩৫ বছর পর গত শুক্রবার মায়ানমারের তানিনথারি অঞ্চলের মডং শহর নিজেদের দখলে নিয়েছে কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা এবং এর মিত্ররা। কেএনইউ এ কথা জানিয়েছে। খবর দ্য ইরাবতির।

মায়ানমার-থাইল্যান্ড সীমান্তের পাহাড়ি শহরটি একসময় কেএনইউর মাইয়িক জেলার সদর দপ্তর ছিল।

১৯৯০ সালে এটি জান্তার দখলে চলে যায়। কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং এর মিত্র গোষ্ঠীগুলো চার দিন আগে শহরটি নিজেদের দখলে নেওয়ার জন্য আক্রমণ শুরু করে। পরে তারা স্থানীয় সময় গত শুক্রবার সকালে জান্তা বাহিনীর সেনাদের থাইল্যান্ডের দিকে পালাতে বাধ্য করে। 

কেএনইউর মাইয়িক জেলার সেক্রেটারি স এনা দো বলছেন, ‘মডং সীমান্ত বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর কৌশলগত গুরুত্বও অনেক।

তিনি জানান, সেখানে জান্তাদের দুটি সামরিক ফাঁড়ি এবং একটি প্রশাসনিক অফিস দখল করেছে কেএনএলএ। আনুমানিক ৬ জন জান্তা সেনা থাইল্যান্ডে পালিয়ে গেছে। 

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়