শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্কের আকাশপথে অনুমতি না দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গেল ভারতীয় অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার

ভারতীয় সেনাবাহিনীর জন্য আসা অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের একটি সরবরাহ আটকে দিয়েছে তুরস্ক। ভারতগামী ৩টি এএইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার বহনকারী এএন-১২৪ পরিবহন বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধ্য হয়েছে ফ্লাইটটি। এই খবর দিয়েছে ডেকান ক্রোনিকাল সহ একাধিক ভারতীয় গণমাধ্যম। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে দেশটির নাগরিকদের।

খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর জন্য নির্ধারিত শেষ তিনটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সরবরাহ বিলম্বিত হয়েছে। এই হেলিকপ্টার বহনকারী বিমানটিকে তুরস্ক আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি।

খবর অনুযায়ী, এই মাসের শুরুতে তিনটি হেলিকপ্টার বহনকারী অ্যান্টনভ পরিবহন বিমানটি জ্বালানি ভরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে ব্রিটেনে অবতরণ করে। তবে, তুরস্ক আকাশপথে প্রবেশের অনুমতি না দেওয়ায় এটি আর এগোতে পারেনি। প্রায় আট দিন অপেক্ষার পর, বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যায়।

গত জুলাই মাসে বোয়িং ভারতীয় সেনাবাহিনীকে প্রথম ব্যাচের তিনটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করে।

২০২০ সালে বোয়িং ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) কাছে ২২টি ই-মডেল অ্যাপাচির সরবরাহ সম্পন্ন করে এবং পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনীর কাছে ছয়টি এএইচ-৬৪ই সরবরাহের জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। ভারতীয় সেনাবাহিনীর জন্য অ্যাপাচিগুলির সরবরাহ ২০২৪ সালে শুরু হওয়ার কথা ছিল।

আইএএফ ২০১৫ সালের সেপ্টেম্বরে মার্কিন সরকার এবং বোয়িংয়ের সাথে ২২টি অ্যাপাচি হেলিকপ্টারের জন্য বহু-বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে। এছাড়াও, ২০১৭ সালে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনাবাহিনীর জন্য ৪,১৬৮ কোটি রুপি ব্যয়ে অস্ত্র ব্যবস্থা সহ ছয়টি অ্যাপাচি হেলিকপ্টার সংগ্রহের অনুমোদন দেয়।

সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়