শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিহারে বিজেপি–এনডিএর বিপুল বিজয়, টানা ক্ষমতায় নীতীশ কুমার

ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি-এনডিএ জোট বিহারে বিশাল ব্যবধানে জয় পেয়েছে। দেশটির নির্বাচন কমিশন আজ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট।

ভারতের নির্বাচন কমিশনের সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৪৩ আসনের বিহার বিধানসভায় ২০০টির বেশি আসন পেতে যাচ্ছে এনডিএ জোট। জোটের শরিক দল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) এবারের নির্বাচনে দুর্দান্ত ফলাফল করেছে। ইতোমধ্যেই ৮২টি আসনে তাদের জয় নিশ্চিত হয়েছে, এগিয়ে আছে আরও ৩টিতে। নরেন্দ্র মোদি’র বিজেপি জয় নিশ্চিত করেছে ৮৮টি আসনে, আরও একটি আসনে তাদের প্রার্থী এগিয়ে আছেন।

এদিকে উল্টোদিকে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ও কংগ্রেসের সমন্বয়ে গড়া বিরোধী মহাজোটের ভরাডুবি হয়েছে এবারের নির্বাচনে। সর্বসাকুল্যে ৩০টির মতো আসন পেতে যাচ্ছে তারা।

উল্লেখ্য, বিহারে গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। এ দফায় ভোট পড়ে ৬৫ শতাংশের বেশি। ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয় ১২২টি আসনে, যেখানে ভোটদানের হার ছিলো ৬৮ শতাংশের বেশি। দুই দফায় প্রায় ৬৭ শতাংশ ভোট পড়ে। বিহারের এবারের নির্বাচনে মহিলা ও তরুণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে নীতিশ কুমারই দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার জনপ্রিয়তা এবং জয়ী হওয়ার প্রবণতা এমনটাই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তথ্যসূত্র: ভারতের নির্বাচন কমিশন, এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়