শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০ বছর বয়সী তরুণীর কিডনিতে ৩০০ পাথর! কারণ জানলে আর কখনও অবহেলা করবেন না

তাইওয়ানের এক ২০ বছর বয়সী তরুণীর শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩০০টিরও বেশি কিডনি স্টোন অপসারণ করে চিকিৎসকেরা হতবাক হয়েছেন।

চিকিৎসকদের মতে, এই ভয়াবহ অবস্থার মূল কারণ ছিল তার পানির প্রতি অনীহা। তিনি প্রায় প্রতিদিনই পানি না খেয়ে বাবল টি—এক ধরনের অতিমাত্রায় চিনিযুক্ত পানীয়—খেতেন।

তাইওয়ানের চি মেই মেডিকেল সেন্টারে ভর্তি হওয়ার সময় শিয়াও-ইউ নামের ওই তরুণীর প্রচণ্ড কোমর ব্যথা ও জ্বর ছিল। পরীক্ষা করে দেখা যায়, তার ডান কিডনি ফুলে গেছে এবং সেখানে ৫ মিলিমিটার থেকে ২ সেন্টিমিটার আকারের শত শত পাথর জমে আছে। দ্রুত অস্ত্রোপচারে এসব পাথর বের করে আনা হয়। চিকিৎসকেরা জানান, অপসারিত পাথরগুলো দেখতে ছিল ছোট ‘স্টিম বান’-এর মতো।

ইউরোলজিস্ট ডা. লিম চি-ইয়াং বলেন, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানি না খাওয়া এবং অতিরিক্ত মিষ্টি পানীয় গ্রহণের ফলে প্রস্রাব ঘন হয়ে যায়, যা খনিজ পদার্থকে জমাট বেঁধে পাথরে পরিণত করে।

সাধারণত কিডনি স্টোন বয়স্কদের মধ্যে দেখা যায়, বিশেষ করে ৫০ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের মধ্যে। তবে এই ঘটনা প্রমাণ করেছে—অল্পবয়সীরাও ঝুঁকির বাইরে নয়, যদি পানি না খাওয়ার অভ্যাস অব্যাহত থাকে।

তাইওয়ানে প্রতি ১০ জনে প্রায় ১ জন জীবনের কোনো না কোনো পর্যায়ে কিডনি স্টোনে আক্রান্ত হন। গরম আবহাওয়ায় এই ঝুঁকি আরও বাড়ে। চিকিৎসকেরা তাই পরামর্শ দিচ্ছেন—চিনিযুক্ত পানীয় কমিয়ে নিয়মিত পানি পান করুন, কারণ শরীরের পানিশূন্যতা যে কতটা ভয়াবহ হতে পারে, তা এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়