শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলামাবাদে বিস্ফোরণকাণ্ডে ভারতের বিরুদ্ধে অভিযোগ আনল পাকিস্তান

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার ‘আত্মঘাতী বিস্ফোরণে’ ১২ জন নিহত হয়েছেন। এর পেছনে ভারতের যোগসূত্র থাকার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মঙ্গলবার এক্স (আগের টুইটার) -এ দেওয়া পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, ইসলামাবাদের পাশাপাশি আফগান সীমান্তের একটি ক্যাডেট কলেজেও হামলা হয়েছে। উভয় ঘটনা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসের বড় উদাহরণ।

শাহবাজ শরিফের এক্স পোস্টের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি লিখেছেন, বিশ্ব এবার এমন ষড়যন্ত্রের নিন্দা জানাবে। সন্ত্রাস পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত এ নিয়ে ভারতের প্রতিক্রিয়া দেখানোর খবর পাওয়া যায়নি। এদিন দুপুরে ইসলামাবাদে জেলা আদালত ভবনের পাশে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। এতে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

ঘটনাটি এমন সময়ে ঘটলো যখন ইসলামাবাদে একটি আন্তর্জাতিক সম্মেলন চলছে। একইসঙ্গে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কা। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সন্ত্রাসীরা হামলা চালিয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তানের ক্যাডেট কলেজ ওয়ানায়। এ সময় অন্তত ৫০০ শিক্ষার্থী ভেতরে আটকা পড়ে। কলেজ প্রাঙ্গণে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়েছে।

পাকিস্তানের আইএসপিআর সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কলেজের ভেতরে তিন সন্ত্রাসী লুকিয়ে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়