শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"বিশ্বের বর্তমান পরিস্থিতি ১৯৩৯ সালের মতো": তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা উসকে দিলেন মার্কিন যুদ্ধমন্ত্রী

বিশ্বের বর্তমান পরিস্থিতিকে ১৯৩৯ সালের সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ওই বছরটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল। ফোর্বস ব্রেকিং নিউজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে যুদ্ধমন্ত্রীকে এ কথা বলতে শোনা যায়।

শুক্রবার (৭ নভেম্বর) ওয়াশিংটনের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ের এক আয়োজনে যোগদানের সময় তিনি বলেন, 'এটি ১৯৩৯ সালের মুহূর্ত। অথবা আশা করি ১৯৮১ সালের মুহূর্ত। ক্রমবর্ধমান জরুরিতার মুহূর্ত। শত্রুরা জড়ো হয়, হুমকি বৃদ্ধি পায়। আপনি এটি অনুভব করেন, আমিও এটি অনুভব করি।'

১৯৮১ সালে সলিডারিটি ট্রেড ইউনিয়নের ধর্মঘটের কারণে পোল্যান্ডে সামরিক আইন প্রবর্তনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

পেন্টাগন প্রধান আরও বলেন, 'যদি আমরা যুদ্ধ প্রতিরোধ করতে এবং এড়াতে চাই, যা আমরা সকলেই চাই, তাহলে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে।'

হেগসেথ বলেন, সম্ভাব্য যুক্তরাষ্ট্র-বিরোধীরা চুপ করে বসে নেই। তবে তিনি কাদের 'বিরোধী' মনে করছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়