শিরোনাম
◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা!

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৭:৩৭ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় মসজিদে বোমা হামলা, জুমার নামাজ চলাকালীন বিস্ফোরণে আহত অন্তত ৫৪

ইন্দোনেশিয়ায় জুমার নামাজের সময় এক মসজিদে বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন।

শুক্রবার রাজধানী জাকার্তার একটি স্কুল প্রাঙ্গণের মসজিদে ওই বিস্ফোরণ হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

জাকার্তার পুলিশপ্রধান আসেপ এদি সুউহেরি জানান, রাজধানীর উত্তরাংশে কেলাপা গাডিং এলাকায় বিস্ফোরণ সংঘটিত হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভি এবং মেট্রো টিভিতে প্রচারিত খবরে দেখা যায়, ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে মসজিদের ছবিতে ব্যাপক কোনও ধ্বংসের চিহ্ন দেখা যায়নি। সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়