শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের পদক্ষেপে রাশিয়ার প্রতিক্রিয়া, ফের পারমাণবিক উত্তেজনা

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাবনা ঘিরে রাশিয়ায় নতুন করে তৎপরতা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্ত্রিসভা ও নিরাপত্তা কর্মকর্তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভাব্য প্রস্তুতি নিয়ে প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন। 

দুই পরাশক্তির এমন উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ বৈঠকে বলেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত রাশিয়ার জন্য ‘সরাসরি সামরিক হুমকি’ তৈরি করছে। তার ভাষায়, রাশিয়ার পারমাণবিক প্রস্তুতি এমন পর্যায়ে রাখতে হবে, যা প্রতিপক্ষের জন্য অগ্রহণযোগ্য ক্ষতির নিশ্চয়তা দেয়।

তিনি আরো জানান, প্রয়োজনে আর্কটিক অঞ্চলের নভায়া জেমলিয়ার পরীক্ষাকেন্দ্র দ্রুত পরীক্ষার উপযোগী করে তোলা সম্ভব।

এদিকে, রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ সতর্ক করে বলেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের যথাসময়ে জবাব দেওয়ার সুযোগ হারাতে পারে রাশিয়া।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে রাশিয়া কোনো পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালায়নি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

এর আগে গত ৩০ অক্টোবর ট্রাম্প পেন্টাগনকে নির্দেশ দেন যেন ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করা হয়। এর আগেই তিনি রাশিয়ার ‘বুরেভেস্তনিক’ নামের পারমাণবিক শক্তিচালিত ক্রুজ মিসাইল পরীক্ষার সমালোচনা করেছিলেন, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।

বিশ্লেষকদের মতে, তিন দশকের বেশি সময় পর পারমাণবিক পরীক্ষা নিয়ে দুই পরাশক্তির এই নতুন তৎপরতা বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার নাজুক অবস্থাকে আরো স্পষ্ট করে তুলছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়