শিরোনাম
◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৩:২৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় ভাষণে ট্রাম্পকে মাত্র চার শব্দে জবাব দিলেন মামদানি

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ের পর বিজয় ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নেন জোহরান মামদানি। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি যত দূর জানি, আপনি দেখছেন। আমি আপনাকে চারটি শব্দ বলব: টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।

ট্রাম্পকে লক্ষ্য করে জোহরান আরও বলেন, আমাদের মধ্যে কারও কাছে আপনি পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।

জোহরান যখন তার বিজয়ী ভাষণে ট্রাম্পকে নিয়ে কথা বলছেন সে সময় ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘…এবং এবার এটা শুরু হলো!’

ভোটে জয় নিশ্চিত হওয়ার পর নগরের ব্রুকলিনে বিজয়ী ভাষণ দিতে আসেন জোহরান। তিনি মঞ্চে আসার পর দর্শক-সমর্থকেরা ‘জোহরান, জোহরান’ বলে চিৎকার করে ওঠেন।

জোহরান তাদের উদ্দেশ্যে বলেন, আজ আমরা স্পষ্ট কণ্ঠে বলেছি, আশা বেঁচে আছে। এটি এমন এক যুগ হবে, যেখানে নিউইয়র্কের বাসিন্দারা তাদের নেতাদের কাছে আরও সাহসী ভূমিকা প্রত্যাশা করবেন।

রাজনৈতিক অন্ধকারের এই মুহূর্তে, নিউইয়র্ক আলোর প্রদীপ হবে বলেও ভাষণে বলেন জোহরান।

নিজের জয় ঘোষণা করে তিনি বলেন, ১ জানুয়ারি, আমি নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেব। তিনি আরও বলেন, 'নিউ ইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা চালিত এবং আজ রাত থেকে, একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত একটি শহর। আমরা সকলকে ভালোবাসব, আপনি অভিবাসী হোন বা না হোন।

মামদানি স্বাধীন ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেন। এর ফলে তিনি নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম, আফ্রিকান বংশোদ্ভূত এবং সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে নির্বাচিত হন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়