শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০১:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভারতে নিহত ২০

ভারতের তেলেঙ্গানায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের হায়দরাবাদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে রাঙ্গারেড্ডি জেলায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদ যাওয়ার সময় পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে বাসটি সংঘর্ষ হয়। এসময় বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ট্রাকের পাথরের বোঝা পুরো বাসের ওপর পড়ে যায়, ফলে বেশ কয়েকজন যাত্রী এর নিচে আটকা পড়েন।

 স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সেখানে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
 
দুর্ঘটনায় নিহত যাত্রীদের মধ্যে একটি ১০ মাস বয়সি শিশু, ১০ জন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রীকে স্থানীয় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
 
এর আগে গত শনিবার ভোরে রাজস্থানের ফালৌদি জেলার মতোদা গ্রামে ভয়াবহ আরেক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও তিনজন আহত হন। ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই হতাহতের ঘটনা ঘটে।
 
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার নির্দেশ দিয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়