শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১১:৩৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

তাইওয়ানের প্রেসিডেন্টের উপদেষ্টা দেখা করায় জাপানি প্রধানমন্ত্রীর কঠোর সমালোচনা করলো চীন 

আন্তর্জা‌তিক ডেস্ক : চীন সরকার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে তাইওয়ানের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর সাক্ষাতের তীব্র সমালোচনা করেছে।

বেইজিং এই সাক্ষাৎকে এক চীন নীতির লঙ্ঘন বলে ব্যাখ্যা করেছে। চীন বলছে, এ ধরণের পদক্ষেপ দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

 প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি শুক্রবার ও শনিবার (৩১ অক্টোবর ও ১ নভেম্বর) এপেক সম্মেলনের ফাঁকে তাইওয়ানের প্রেসিডেন্টের উপদেষ্টা হসিন-ই–এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সামাজিক মাধ্যম এক্সে লেখেন- “জাপান ও তাইওয়ানের সম্পর্ক আরও গভীর করার জন্য আমি আশাবাদী। -- পার্সটু‌ডে

এর পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানায়। এতে বলা হয়- “এই ধরনের পদক্ষেপ নেতিবাচক প্রকৃতির এবং বেইজিং দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, তাকাইচি ইচ্ছাকৃতভাবে তাইওয়ানের কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেটিকে সামাজিকমাধ্যমে প্রচার করেছেন।

বেইজিংয়ের এই প্রতিক্রিয়া আসে তাকাইচির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং–এর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতের মাত্র এক দিন পর, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নের আশাবাদ তৈরি করেছিল।

বিশ্লেষকদের মতে, এই ঘটনাটি চীন-জাপান সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে—যে সম্পর্ক ইতিমধ্যেই সমুদ্রসীমা বিরোধ, বাণিজ্যিক সীমাবদ্ধতা এবং তাইওয়ান প্রণালী ইস্যুতে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়