শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১০:১১ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ার আইকনিক পেট্রোনাস টাওয়ারে আগুন

মালয়েশিয়ার বহুতল আইকনিক ভবন পেট্রোনাস টাওয়ার ৩-এ আগুন ছড়িয়ে পড়েছে। রাজধানী কুয়ালালামপুরের অবস্থিত ভবনটিতে স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। দেশটির বার্তাসংস্থা বেরনামা এ খবর জানিয়েছে।

কুয়ালালামপুর দমকল বিভাগের পরিচালক হাসান আসআরী অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মী পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের ওপরের তলায় অবস্থিত একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনে আগুনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বেরনামার সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছেন দমকলকর্মীরা।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়